Subject

    সাধারণ বিজ্ঞান

    Topic

    জ্যোতির্বিজ্ঞান

    অপসূর হল পৃথিবীর ও সূর্যের সর্বাধিক দূরত্বে অবস্থান । কখন অপসূর হয়?

    ক)
    ৩ জানুয়ারি
    খ)
    ৪ জুলাই
    গ)
    ২১ মার্চ
    ঘ)
    ১২ নভেম্বর

    Explanation

    - অপসূর (Aphelion): এটি সেই অবস্থান যখন পৃথিবী সূর্যের থেকে সবচেয়ে বেশি দূরে থাকে। সাধারণত প্রতি বছর ৪ জুলাই তারিখে অপসূর হয়। এই সময় দূরত্ব থাকে প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কিমি। - অনুসুর (Perihelion): এটি সেই অবস্থান যখন পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে। সাধারণত প্রতি বছর ৩ জানুয়ারি তারিখে অনুসুর হয়। এই সময় দূরত্ব থাকে প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ কিমি। - এই দূরত্ব পরিবর্তন ঋতু পরিবর্তনের প্রধান কারণ নয়। ঋতু পরিবর্তন মূলত পৃথিবীর অক্ষের ২৩.৫° কোণে হেলে থাকার কারণে ঘটে।

    Find Tutors

    View all Tutors