Subject

    Govt.Jobs

    Topic

    বাণিজ্য মন্ত্রণালয় (অফিস সহায়ক)- ১৮.০৮.২০২৩

    অর্থের সংগতি রাখার জন্য উক্তি পরিবর্তনের সময়ে কোন পদের পরিবর্তন প্রয়োজন হয়?

    ক)
    সর্বনাম
    খ)
    বিশেষ্য
    গ)
    বিশেষ
    ঘ)
    অনুসর্গ

    Explanation

    - কোনো কথকের বাককর্মের নামই উক্তি। বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে। - উক্তি দুই প্রকার। যথা: প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি। - প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের ক্ষেত্রে প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু উদ্ধরণ চিহ্নের (" ") অন্তর্ভুক্ত থাকে। - পরোক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন লোপ পায়। - প্রথম উদ্ধরণ চিহ্ন স্থানে 'যে' এই সংযোজক অব্যয়টি ব্যবহার করতে হয়। - বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সর্বনামের পরিবর্তন করতে হয়। - যেমন: প্রত্যক্ষ উক্তি: সাফী বলল, "আমার ভাই আজই ঢাকা যাচ্ছেন।” পরোক্ষ উক্তি: সাফী বলল যে, তার ভাই সেদিনই ঢাকা যাচ্ছিলেন।

    Find Tutors

    View all Tutors