Subject
Govt.Jobs
Topic
পরিবেশ অধিদপ্তর(পিএসসি) সহকারী পরিচালক(কারিগরি) - ০৬.০৫.২০১১
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- রচনাটি কার কাব্য থেকে নেয়া?
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- রচনাটি কার কাব্য থেকে নেয়া?
ক)
মুকুন্দরাম চক্রবর্তীখ)
ভারতচন্দ্র রায়গুণাকরগ)
কামিনী রায়ঘ)
শামসুর রাহমানExplanation
- বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি, মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি এবং অন্নদামঙ্গল ধারার প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। - কৃষ্ণচন্দ্রের আদেশে ভারতচন্দ্র ৩টি খণ্ডে বিভক্ত 'অন্নদামঙ্গল' (১৭৫২-৫৩) কাব্য রচনা করেন। - এ কাব্যে দেখা যায়, দেবী অন্নপূর্ণা ভবানন্দ গৃহে যাওয়ার সময় নারীরূপ ধারণ করে নদী পার হতে ঈশ্বরী পাটুনির নৌকায় উঠেছিলেন। - নৌকায় উঠলে দেবীর পায়ের ছোয়ায় নৌকা স্বর্ণে পরিণত হয়। ততক্ষণে পাটুনি বুঝে গেছেন, এ কোন সাধারণ নারী নয়, স্বয়ং দেবতা। - নৌকায় ওঠার আগেই দেবী বলেছিলেন, "বর মাগ মনোনীত যাহা চাহ দিব। - নদী পার হওয়ার পর ঈশ্বরী পাটুনি বর চাইলেন, 'প্রণমিয়া পাটুনি কহিছে যোড় হাতে। / আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। - 'সত্য পীরের পাঁচালী (১৭৩৭-৩৮), 'রসমঞ্জরী', 'নাগাষ্টক', 'গঙ্গাষ্টক', 'চণ্ডীনাটক' (নাটক) প্রভৃতি ভারতচন্দ্র রচিত সাহিত্যকর্ম ।Related questions
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?কোন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারী' রচয়িতা কে?a- 6/a=1 হলে, 6/(a2-a+1) এর মান কত?যুগসন্ধিক্ষণের কবি কে?'যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সে সব কাহার জন্ম নির্ণয়ন জানি'- কার লেখা?বাংলাদেশ রাইফেলসের বর্তমান নাম কি?কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ?
