- আলাওল 'রােসাঙ্গ' রাজসভার কবি ছিলেন। - আরাকানকে বাংলা সাহিত্যে 'রােসাং' বা 'রােসাঙ্গ ’ নামে অভিহিত করা হয়েছে । - তিনি আনুমানিক ১৬০৭ সালে চট্টগ্রামের হাটহাজারি থানার জোবরা গ্রামে মতান্তরে ফরিদপুরের ফতেহাবাদ পরগনায় জন্মগ্রহণ করেন। - আলাওল রচিত প্রথম ও শ্রেষ্ঠ কাব্য 'পদ্মাবতী' । - মাগন ঠাকুরের প্রেরণায় তিনি কাব্য রচনায় মনোনিবেশ করেন। তার রচিত কাব্যগ্রন্থগুলি হলো: - ‘পদ্মাবতী’, - ‘সয়ফুলমুলুক-বদিউজ্জামাল’, - ‘সিকান্দারনামা’, - ‘হপ্তপয়কর’, - ‘তোহফা বা তত্ত্বোপদেশ’, - ‘রাগতালমালা’ এবং দৌলত কাজীর অসমাপ্ত - ‘সতীময়না-লোর-চন্দ্রানী’। - ‘পদ্মাবতী’ তার প্রথম ও শ্রেষ্ঠ রচনা। এটি হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সীর হিন্দিকাব্য ‘পদুমাবৎ’ অবলম্বনে রচিত।