Subject
আন্তর্জাতিক বিষয়াবলি
Topic
ইতিহাস ও সভ্যতা
ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে-
ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে-
ক)
ব্রাজিলেখ)
ভেনিজুয়েলায়গ)
পেরুতেঘ)
বলিভিয়ায়Explanation
দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন সভ্যতা। ধারণা করা হয় ইনকা সভ্যতার মানুষ, আমেরিকার অন্যান্য জাতির লোকদের মতই, বেরিং প্রণালী পার হয়ে এশিয়া থেকে, আমেরিকা মহাদেশে পা রেখেছিল। কালক্রমে নানাভাগে বিভক্ত হয়ে, এরা আমেরিকা মহাদেশের বিভিন্ন স্থানে বসতি স্থাপন করে। ইনকা সম্রাজ্যের ইতিহাস ১১০০-১২০০ খ্রিষ্টাব্দের দিকে এদের একটি দল দক্ষিণ আমেরিকার অন্দিজ পর্বতমালার পেরুর উচ্চভূমির দিকে চলে আসে এবং এখানকার কুজবেন নামক স্থানে বসতি স্থাপন করে। স্থানের নামানুসারে এদেরকে বলা হয় কেচুয়া জাতি। এরা এই অঞ্চলে জঙ্গল কেটে কৃষিভূমি উদ্ধার করে এবং চাষাবাদ করতে থেকে। এদের অন্যতম ফসল ছিল ভুট্টা এবং আলু। প্রাথমিক অবস্থায় এই জনগোষ্ঠী এই অঞ্চলে একটি রাজত্ব গড়ে তোলে। কুজবেনে বসবাসের সময় এদের জনসংখ্যা বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে এদের বসবাসের এলাকা বৃদ্ধি পায়। এই সময় অন্যান্য ক্ষুদ্র গোষ্ঠীগুলোর সাথে কিছু যুদ্ধবিগ্রহ হলে, এরা প্রতিটি ক্ষেত্রেই জয়ী হয়। এই সকল যুদ্ধের সূত্রে এদের ভিতরের শ্রেষ্ঠ যোদ্ধারা সমাজে সম্মানিত এবং ক্ষমতাধর হয়ে উঠে। এরপর এই সকল যোদ্ধাদের সমর্থনে কেন্দ্রীয় নেতার উদ্ভব হয়েছিল ১২০০ খ্রিষ্টাব্দের আগেই। ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রে থাকা এই ব্যক্তি কাপাক (capac) নামে অভিহিত হতে থাকে। উল্লেখ্য ইনকাদের ভাষায় কাপাক শব্দের অর্থ শাসক।Related questions
বলিভিয়া কোন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল?পেরুতে খুঁজে পাওয়া ৩,৫০০ বছরের পুরোনো শহরের নাম কী?নতুন সপ্তাচর্য ‘মাচুপিচ্চু’ কোন সভ্যতার নিদর্শন?মায়া সভ্যতার নিদর্শন পাওয়া যায় কোথায়?মাচু পিচু হলো-মায়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?অ্যাজটেক সভ্যতার স্মৃতি বহন করছে কোন শহরটি?অ্যাজটেক সভ্যতার চূড়ান্ত পতন হয়েছিলো কি কারনে?
