Subject

    বাংলা ভাষা

    Topic

    পদাশ্রিত নির্দেশক

    ‘এক যে ছিল রাজা’ এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে?

    ক)
    অনির্দিষ্টতা
    খ)
    নির্দিষ্টতা
    গ)
    নিরর্থক ভাবে
    ঘ)
    বিশেষ অর্থে নির্দিষ্ট

    Explanation

    পদাশ্রিত নির্দেশকের ব্যবহার : ১. এক, এক যে, গোটা ইত্যাদি শব্দযোগে পদের অনির্দিষ্টতাজ্ঞাপন করে। যেমন ‘এক দেশে এক রাজা ছিল’, ‘এক যে ছিল দেশ,’ গোটা রাজ্যে সুখ বিরাজ করল। ২. ‘এক’ এর সাথে ‘টা’ টি যুক্ত হলে অনির্দিষ্টতা কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সাথে ‘টা’ টি যুক্ত হলে নির্দিষ্টতা বুঝায়। যেমন : একটি দেশ, তিনটি টাকা। ৩. উদ্দেশ্যহীনভাবেও ‘টা’ ‘টি’ যুক্ত হয়। যেমন : সারাটা বেলা-,সারাটা দুপুর। ৪. নির্দেশক সর্বনামের পরে ‘টা’ টি’ যুক্ত হলে সুনির্দিষ্টতা জ্ঞাপন করে। উদাহরণ: ওটি..., সেইটে... ইত্যাদি। ৫. ‘গোটা’ বচনবাচক শব্দটির পূর্বে বসে। যেমন: গোটা দুই কমলা। ৬. খানি/খানা  যেমন : গ্রামখানি, একখানা। ৭. টাকা, টুকু, টুক, টো ইত্যাদি পদাশ্রিত নির্দেশক নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা দুই-ই বুঝায়। পোয়াটাক দুধ দাও, সবটুকু দুধ খাও।

    Find Tutors

    View all Tutors