Subject

    বাংলা সাহিত্য

    Topic

    রবীন্দ্র পুর্ববর্তী সাহিত্য

    কপালকুণ্ডলা উপন্যাসটি কার লেখা?

    ক)
    রবীন্দ্রনাথ ঠাকুর
    খ)
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    গ)
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    ঘ)
    মধুসূদন দত্ত

    Explanation

    - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। - তিনি ১৮৩৮ সালের ২৭ জুন চবিবশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। - উপনিবেশিক সরকারের কর্মকর্তা হিসেবে বঙ্কিমচন্দ্র তাঁর দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন। - তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ কর্তৃপক্ষ তাঁকে ১৮৯১ সালে ‘রায়বাহাদুর’ এবং ১৮৯৪ সালে ‘Companion of the Most Eminent Order of the Indian Empire’ (CMEOIE) উপাধি প্রদান করে। - তাঁর প্রথম দিকের বাংলা ও ইংরেজি রচনা (ললিতা, মানস, Adventures of a Young Hindu এবং Rajmohan’s Wife)। - বঙ্কিমচন্দ্র তাঁর হিন্দুজাতির পুনরুত্থান বিষয়ক প্রবন্ধ ও গ্রন্থে ‘বন্দে মাতরম্’, ‘মাতৃভূমি’, ‘জন্মভূমি’, ‘স্বরাজ’, ‘মন্ত্র’ প্রভৃতি নতুন শ্লোগান তৈরি করেছিলেন। - তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। - তার লেখা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাসঃ - কপালকুণ্ডলা - মৃণালিনী - বিষবৃক্ষ - ইন্দিরা - যুগলাঙ্গুরীয় - রাজসিংহ - আনন্দমঠ - দেবী চৌধুরানী, - চন্দ্রশেখর - রাধারানী - রজনী - কৃষ্ণকান্তের উইল ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors