ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন কর্ণফুলী নদী পার্বত্য চট্টগ্রাম হয়ে প্রায় ৩২০ কিলোমিটার পথ পেরিয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদীর প্রধান উপনদীগুলো হলো কাছালং, মাইনী, চেঙ্গী ও প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। ১৯৬২ সালে এই নদীর ওপর দেশের একমাত্র কাপ্তাই জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের ফলে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ 'কাপ্তাই হ্রদ' সৃষ্টি হয়। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর এই নদীর মোহনাতেই অবস্থিত হওয়ায় এটি বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি