Subject

    পেট্রোবাংলা

    Topic

    কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (সার্ভেয়ার) - ১৭.০৫.২০২৪

    কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?

    ক)
    পদ্মগোখরা
    খ)
    পদ্মপুরাণ
    গ)
    পদ্মাবতী
    ঘ)
    পদ্মরাগ

    Explanation

    - কাজী নজরুল ইসলামের বিখ্যাত গল্পগ্রন্থ 'শিউলিমালা' (১৯৩১)। - পদ্ম-গোখরা, জিনের বাদশা, অগ্নি- গিরি, শিউলিমালা- এ চারটি গল্প নিয়েই 'শিউলিমালা' গ্রন্থটি রচিত। - 'পদ্মগোখরা' গল্প অবলম্বনে ১৯৭১ সালে খান আতাউর রহমান 'সুখ-দুঃখ' এবং ১৯৭৬ সালে মুস্তাফিজ 'মায়ার বাঁধন' নামক চলচ্চিত্র নির্মাণ করেন। অন্যদিকে, - মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যগ্রন্থের একটি অংশের নাম 'পদ্মপুরাণ'। - বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ' (১৯২৪)। - মালিক মুহম্মদ জায়সীর হিন্দি ভাষায় রচিত 'পদুমাবৎ' অবলম্বনে আলাওল রচনা করেন ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেমকাব্য 'পদ্মাবতী' (১৬৪৮)। --------------------------- --------------------------- - বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। - তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে। • তাঁর বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থঃ - অগ্নিবীণা, - মরুভাস্কর, - সঞ্চিতা, - চিত্তনামা, - দোলনচাঁপা, - সন্ধ্যা, - চক্রবাক, - চন্দ্রবিন্দু, - ছায়ানট, - বিষের বাঁশি, - সর্বহারা, - সাম্যবাদী, - ফনিমনসা ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors