Subject

    বাংলা সাহিত্য (ব্যাকরণ ছাড়া)

    Topic

    আধুনিক যুগ

    কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্য গ্রন্থ -

    ক)
    যুগবাণী
    খ)
    প্রলয় শিখা
    গ)
    ভাঙার গান
    ঘ)
    বিষের বাঁশি

    Explanation

    -নজরুলের প্রথম নিষিদ্ধ গ্রন্থ / প্রবন্ধ গ্রন্থ ‘যুগবাণী’ (১৯২২) -নজরুলের প্রথম নিষিদ্ধ কাব্য গ্রন্থ  বিষের বাঁশি (১৯২৪) -১৯২৪ সালে নজরুলের দুটি কবিতার বই পরপর নিষিদ্ধ হয়। প্রথমে ‘বিষের বাঁশি’, তৎকালীন বেঙ্গল লাইব্রেরির গ্রন্থাগারিক অক্ষয়কুমার দত্তগুপ্ত পাবলিক ইন্সট্রাকশন বিভাগকে লেখা চিঠিতে উল্লেখ করেন, ‘লেখক “বিষের বাঁশি”র মাধ্যমে তাঁর বিপ্লবী অনুভূতি প্রকাশ করেছেন এবং তরুণদের বিদ্রোহ করতে এবং আইন অমান্য করতে প্ররোচনা দিচ্ছেন…।’ দত্তগুপ্তের সুপারিশ বিফলে যায়নি। ১৯২৪ সালের ২২ অক্টোবরের গেজেট ঘোষণায় ‘বিষের বাঁশি’ নিষিদ্ধ হয়। -এরপর ‘ভাঙার গান’ বাজেয়াপ্ত ঘোষণা করা হয় ১৯২৪ সালের ১১ নভেম্বর।

    Find Tutors

    View all Tutors