Subject

    Govt.Jobs

    Topic

    সমবায় অধিদপ্তর সহকারী ফিল্ড অপারেটর - ০৯.০৬.২০২৩

    কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল?

    ক)
    বিদ্রোহী
    খ)
    আনন্দময়ীর আগমনে
    গ)
    কান্ডারী হুশিয়ার
    ঘ)
    অগ্রপথিক

    Explanation

    - ‘ধূমকেতু’ পত্রিকার পূজা (২৬ সেপ্টেম্বর, ১৯২২) সংখ্যায় রাজনৈতিক কবিতা ‘আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে পত্রিকার এ সংখ্যা নিষিদ্ধ হয় এবং নজরুল ইসলাম গ্রেফতার হন। - এ কবিতা রচনার জন্য কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের আদালতে (ব্রিটিশ সরকার) রাজদ্রোহের অভিযোগে ১৬ জানুয়ারি, ১৯২৩ সালে কবিকে ১ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। ∎ সাহিত্য সমালোচক শিশির কর ‘নিষিদ্ধ নজরুল’ নামক গ্রন্থে ৫টি গ্রন্থের কথা উল্লেখ করেছেন। যথা: • ‘যুগবাণী’ (নিষিদ্ধ- ২৩ নভেম্বর, ১৯২২। নিষেধাজ্ঞা প্রত্যাহার: ১৯৪৭), • ‘বিষের বাঁশি' (নিষিদ্ধ- ২২ অক্টোবর, ১৯২৪। নিষেধাজ্ঞা প্রত্যাহার- ২৭ এপ্রিল, ১৯৪৫), • ‘ভাঙার গান’ (নিষিদ্ধ- ১১ নভেম্বর, ১৯২৪), • ‘প্রলয়শিখা’ (নিষিদ্ধ- ১৭ সেপ্টেম্বর, ১৯৩০), • ‘চন্দ্ৰবিন্দু’ (নিষিদ্ধ- ১৪ অক্টোবর, ১৯৩১)।

    Find Tutors

    View all Tutors