Subject

    বাংলা সাহিত্য

    Topic

    মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য

    কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

    ক)
    একুশে ফেব্রুয়ারি
    খ)
    পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি
    গ)
    একুুশে ফেব্রুয়ারি আন্দোলন
    ঘ)
    রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস

    Explanation

    - ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য ঢাকায় যে আত্মদান করা হয় তার স্মরণে ১৯৫৩ সালের মার্চ মাসে হাসান হাফিজুর রহমান 'একুশে ফেব্রুয়ারী' নামে একটি সাহিত্য সংকলন সম্পাদনা করেন। - এর প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান। - সম্পাদক ও প্রকাশক উভয়েই বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। - এই সংকলনেই প্রথম প্রকাশিত হয় আবদুল গাফ্‌ফার চৌধুরী রচিত 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি। - একুশে ফেব্রুয়ারি (১৯৫৩) বইটি প্রকাশের তিন সপ্তাহের মধ্যেই তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয়েছিল। • হাসান হাফিজুর রহমান রচিত প্রবন্ধ: - আধুনিক কবি ও কবিতা, - মূল্যবোধের জন্য, - সাহিত্য প্রসঙ্গ, - আলোকিত গহ্বর ইত্যাদি। • হাসান হাফিজুর রহমান রচিত গল্প: - আরো দুটি মৃত্যু। • হাসান হাফিজুর রহমান রচিত কাব্যগ্রন্থ: - বিমুখ প্রান্তর, - প্রতিবিম্ব, - আর্ত শব্দাবলী, - অন্তিম শহরের মতো, - যখন উদ্যত সঙ্গীন, - ভবিতব্যের বাণিজ্য তরী, - শোকার্ত তরবারী ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors