Subject
সাধারণ বিজ্ঞান
Topic
শব্দ
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
ক)
শূন্যতায়খ)
কঠিন মাধ্যমেগ)
তরল মাধ্যমেঘ)
বায়বীয় মাধ্যমেExplanation
কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয়। শব্দ উৎস থেকে মস্তিস্কে বা কানে আসতে কিছুটা সময় নেয়। শব্দ কোন মাধ্যমে একক সময়ে যে দুরত্ব অতিক্রম করে তাকে শব্দের গতি বলে। S.I. পদ্ধতিতে শব্দের গতির একক মিটার প্রতি সেকেন্ড(মিটার/সেকেন্ড বা মি/সে)। শব্দ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন হয়। শব্দের বেগ জড় মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তাই বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন হয়। এজন্য কঠিন, তরল ও বায়বীয় মাধ্যমে শব্দের বেগের তারতম্য হয়। ২০°C তাপমাত্রায় বায়ুতে, পানিতে ও লোহায় শব্দের বেগ যথাক্রমে ৩৩২মি/সে, ১৪৫০মি/সে ও ৫১৩০মি/সে। অর্থাৎ বায়ুতে শব্দের বেগ কম, তরলে তার চেয়ে বেশি এবং কঠিন পদার্থে সবচেয়ে বেশি। মাধ্যমের প্রকৃতি ছাড়াও তাপমাত্রা, বায়ুর আর্দ্রতার উপরেও শব্দের বেগ নির্ভর করে। তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায় এবং একইভাবে বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলেও শব্দের বেগ বৃদ্ধি পায়। বায়বীয় মাধ্যমে শব্দের দ্রুতি সবচেয়ে কম এবং শুন্যস্থানে শব্দের বেগ শুন্য; উল্লেখ্য, শব্দ মাধ্যম ছাড়া পরিবাহিত হতে পারে না। তাই শূণ্যতায় শব্দের কোন অস্তিত্বই নেই।Related questions
রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাট ফরমে দাঁড়ান ব্যক্তির কাছে বাঁশির কম্পানাঙ্ক-বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন ।নিজকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহন করবেন?কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুত চলে?কিসের সাহায্য সমুদ্র ও কুয়ার গভীরতা নির্নয় করা হয়?শব্দ তরঙ্গ হলো-কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাট ফরমে দাঁড়ান ব্যক্তির কাছে বাঁশির কম্পানাঙ্ক-বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে?
