Subject

    নার্সিং

    Topic

    স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স (০৬.১০.২০১৭)

    কোন শব্দটি ধ্বন্যাত্মক দ্বিরক্তির উদাহরণ?

    ক)
    ঘনঘন
    খ)
    টনটন
    গ)
    বইটই
    ঘ)
    ধনজন

    Explanation

    কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। অনুকার বা ধ্বন্যাত্মক দ্বিরুক্তি গঠন :- ১. একই (ধ্বন্যাত্মক) শব্দের অবিকৃত প্রয়োগ : ধক ধক, ঝন ঝন, পট পট। ২. প্রথম শব্দটির শেষে আ-যোগ করে : গপা-গপ, টপা-টপ, পটা-পট। ৩. দ্বিতীয় শব্দটির শেষে ই-যোগ করে : ধরা-ধরি, ঝম-ঝমি, ঝন-ঝনি। ৪. যুগ্মরীতিতে গঠিত ধ্বন্যাত্মক শব্দ : কিচির মিচির (পাখি বা বানরের শব্দ), টাপুর টুপুর (বৃষ্টি পতনের শব্দ), হাপুস হুপুস (গোস্লাসে কিছু খাওয়ার শব্দ)। বিভিন্ন পদরূপে ধ্বন্যাত্মক দ্বিভুক্ত শব্দের ব্যবহার :- ১. বিশেষ্য : বৃষ্টির ঝম-ঝমানি আমাদের অস্থির করে তোলে। ২. বিশেষণ : নামিল নতে বাদল ছল-ছল বেদনায়। ७. ক্রিয়া : কল-কলিয়ে উঠল নারীর প্রতিবাদ। ৪. ক্রিয়া বিশেষণ : চিক-চিক করে বালি কোথাও নাই কাঁদা। ৫. অব্যয়জাত বিশেষণ গঠনে: টনটন - টনটনে (জ্ঞান), কনকন - কনকনে (শীত), গনগন - গনগনে (আগুন), চকচক - চকচকে (জুতা)।

    Find Tutors

    View all Tutors