Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ২৭ তম

    কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিকট থেকে মুক্ত হয়?

    ক)
    হংকং
    খ)
    শ্রীলংকা
    গ)
    ম্যাকাউ
    ঘ)
    বাংলাদেশ

    Explanation

    - মাকাও গণপ্রজাতন্ত্রী চীনের দুইটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি। আরেকটি হল হংকং। - মাকাও পার্ল ব-দ্বীপের পশ্চিমাংশে হংকঙের পূর্বে অবস্থিত। - এর উত্তরে গুয়াংডং প্রদেশ এবং দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর। - মাকাওয়ের অর্থনীতি বহুলাংশে পর্যটন ও জুয়া-ব্যবসার উপর নির্ভরশীল। এছাড়া আয়ের প্রধান উৎস যন্ত্রাংশ উৎপাদন। - ষোড়শ শতকের মাঝামাঝি থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মাকাও পর্তুগীজ শাসনাধীন ছিল। - এটি ছিল চীনে সর্বশেষ ইউরোপীয় কলোনি। - পর্তুগীজ ব্যবসায়ীরা ১৫৫০ সালের দিকে মাকাওয়ে প্রথম বসতি স্থাপন করে। - ১৫৫৭ সালে চীনের সম্রাট মাকাওকে বাণিজ্য বন্দর হিসেবে পর্তুগালের কাছে ইজারা দেন। - ১৮৮৭ সাল পর্যন্ত মাকাও চীনা প্রশাসনের অধীনে পর্তুগাল কর্তৃক শাসিত হয়েছিল। - ১৮৮৭ সালে মাকাও পর্তুগীজ কলোনিতে রূপান্তরিত হয়। - ১৯৯৯ সালের ২০ ডিমেম্বর মাকাওয়ের সার্বভৌমত্ব ও কর্তৃত্ব চীনের কাছে হস্তান্তর করা হয়। - চীনা-পর্তুগীজ যৌথ ঘোষণা ও মাকাওয়ের মৌলিক নীতি অনুসারে ২০৪৯ সাল পর্যন্ত এটি বিশেষ সার্বভৌম ক্ষমতা ভোগ করবে।

    Find Tutors

    View all Tutors