Subject

    সাধারণ বিজ্ঞান

    Topic

    ইলেকট্রনিক্স

    কোনাে সিলিকন চিপে লক্ষ লক্ষ বর্তনী সংযােজিত হলে তাকে কী বলে?

    ক)
    সমান্তরাল বর্তনী
    খ)
    অর্ধপরিবাহী ট্রানজিস্টর
    গ)
    অর্ধপরিবাহী ডায়ােড
    ঘ)
    সমন্বিত বর্তনী

    Explanation

    ইনটিগ্রেটেড বা সমন্বিত সার্কিটের সংক্ষিপ্ত নাম IC। এটি হলাে সেই বর্তনী যাতে বর্তনীর উপাংশ বা যন্ত্রাংশগুলো ক্ষুদ্র অর্ধপরিবাহক চিপে বিশেষ প্রক্রিয়ায় গঠন করা হয় যারা স্বয়ংক্রিয়ভাবে ঐ চিপের অংশ। IC-তে অনেকগুলাে যন্ত্রাংশ যেমন রােধক, ধারক, ডায়ােড, ট্রানজিস্টর ইত্যাদি এবং এদের অন্তঃসংযােগ একটি ক্ষুদ্র প্যাকেজ হিসেবে থাকে, যাতে এরা একটি পূর্ণ ইলেকট্রনিক কার্যাবলি সম্পন্ন করতে পারে। একটি ক্ষুদ্র অর্ধপরিবাহক পদার্থের মধ্যে এসব যন্ত্রাংশ গঠন ও সংযুক্ত করা হয়।

    Find Tutors

    View all Tutors