Subject

    বাংলা ভাষা

    Topic

    দ্বিরুক্ত শব্দ

    'ঘচঘচ' কি ধরনের শব্দদ্বিত্ব ?

    ক)
    ধ্বন্যাত্মক দ্বিত্ব
    খ)
    পুনরাবৃত্ত দ্বিত্ব
    গ)
    অনুকার দ্বিত্ব
    ঘ)
    পদাত্মক দ্বিত্ব

    Explanation

    কোনাে প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলােকে ধ্বন্যাত্মক শব্দদ্বিত্ব বলে। ১. মানুষের ধ্বনির অনুকৃতি: ভেউ ভেউ : লোকটি ভেউ ভেউ করে কান্না শুরু করল। হি হি : এত হি হি করে হাসার কারণ কী? ট্যা ট্যা : কানের কাছে এত ট্যা ট্যা করো না তো, মাথা ধরে গেল। গুনগুন : মেয়েটি গুনগুন করে গান গাইছে। খক খক : বুড়ো লোকটি খকখক করে কাশছে। ২. জীবজন্তুর ধ্বনির অনুকৃতি : ঘেউ ঘেউ : কুকুরটি ঘেউ ঘেউ করে চিৎকার করছে। মিউ মিউ : বিড়ালটি মিউ মিউ করে ডেকে কোলে এসে বসল। কুহু কুহু : বসন্তে কোকিল ডেকে ওঠে কুহু কুহু রবে। কা কা : কাকগুলো একসাথে কা কা করে ডেকে উঠল। গর গর : তখন বাঘটি রাগে গর গর করতে লাগল। ৩. বস্তুর ধ্বনির অনুকৃতি : ঘচঘচ : কৃষকেরা ঘচঘচ করে ধান কেটে চলেছে। মড়মড় : গাছটা মড়মড় করে ভেঙে পড়ল। : গুড়গুড় : গুড়গুড় করে মেঘ ডাকছে। কলকল : কলকল করে নদী বয়ে চলেছে। ঝমঝম : ঝমঝম করে বৃষ্টি নামল।

    Find Tutors

    View all Tutors