Subject

    Bank Exam

    Topic

    সমন্বিত ৮ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান — অফিসার (জেনারেল) - ০৪.০৭.২০২৫

    চন্দ্রাবতী কোন শতকের কবি?

    ক)
    পনেরো
    খ)
    ষোলো
    গ)
    সতেরো
    ঘ)
    আঠারো

    Explanation

    - চন্দ্রাবতী (১৬শ শতক) মধ্যযুগের তিনজন উল্লেখযোগ্য মহিলা কবির মধ্যে অন্যতম একজন। অপর দুজন হলেন চন্ডীদাসের সাধনসঙ্গিনী রামতারা বা রামী এবং শ্রীচৈতন্যের কৃপাপাত্রী মাধবী। - চন্দ্রাবতী ছিলেন মনসামঙ্গলের অন্যতম কবি দ্বিজ বংশীদাসের কন্যা। - তাঁদের নিবাস ছিল বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত পাঠবাড়ী বা পাতুয়ারী গ্রামে। - দীনেশচন্দ্র সেনের মতে, কবি চন্দ্রাবতী ১৫৫০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মৈমনসিংহ-গীতিকার ‘জয়-চন্দ্রাবতী’ উপাখ্যানের নায়িকারূপে তিনি অমর হয়ে আছেন। • চন্দ্রাবতী রচিত কাব্যগুলো হলো: - দস্যু কেনারামের পালা - মালুয়া - রামায়ণ।

    Find Tutors

    View all Tutors