Subject
ATEO
Topic
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই জুনিয়র ইনস্ট্রাক্টর - ১৯.০৮.২০১৬
চর্যাপদের আবিষ্কার কাল কত?
চর্যাপদের আবিষ্কার কাল কত?
ক)
১৯১০খ)
১৯১২গ)
১৯০৮ঘ)
১৯০৭Explanation
- বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন ‘চর্যাপদ গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। - এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। - মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন । - তাঁর সম্পাদনায় ১৯১৬ সালে কলকাতার ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে ‘চর্য্যাচর্য্যবিনিশ্চয়'’, ‘ডাকার্ণব’, ‘সরহপাদের দোহা’ ও ‘কৃষ্ণপাদের দোহা’ গ্রন্থের সম্মিলনে ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। - চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র। - ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী তিব্বতি ভাষায় অনূদিত চর্যাপদ আবিষ্কার করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রকাশ করেন। - উল্লেখ্য, চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনিদত্ত। - চর্যাপদের পদসংখ্যা ৫১টি এবং পদকর্তা ২৪ জন। - এর মধ্যে প্রাপ্ত পদের সংখ্যা সাড়ে ৪৬টি ● চর্যাপদের পদকর্তা: লুইপা, কাহ্নপা, আর্যদেবপা, কঙ্কণপা, কম্বলাম্বরপা, কুক্কুরীপা, গুণ্ডরীপা, চাটিলপা, জয়নন্দীপা, ঢেগুণপা, ডোম্বীপা, তান্তীপা, তাড়কপা, দারিকপা, ধর্ম্মপা, বিরূপা, বীণাপা, ভাদেপা, ভুসুকুপা, মহীণ্ডাপা, লাড়িডোম্বীপা, শবরপা, শান্তিপা, সরহপা।Related questions
৩, ৪, ৭, ১১, ১৮, ২৯, ......... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?একটি খাতা ৩৬ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, খাতাটির ক্রয়মূল্য কত?পরপর তিনটি জোড় সংখ্যার গুণফল ১৯২ হলে তাদের যোগফল কতরবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটি?কতজন বালককে ১২৫টি কমলালেবু ও ১৪৫টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন?“নজর লাগা” বাগধারার অর্থ কী?৪০ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থ একটি আয়তাকার জমির মাঝে ৪ মিটার প্রশস্ত পাড়বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত?
