Subject

    Previous Exam (স্কুল পর্যায় -২)

    Topic

    ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা

    চলিতরীতির শব্দ নয় কোনটি?

    ক)
    করবার
    খ)
    করার
    গ)
    করিবার
    ঘ)
    করে

    Explanation

    - সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয়। - সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে। - সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হলো: সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল কিন্তু চলিত রীতি তদ্ভব শব্দবহুল ও পরিবর্তনশীল। - সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। - অপরদিকে, চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। - সাধু রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার করা হয়। - অপরদিকে, চলিত রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। - যেমন: যেমন: করিবার (সাধু), করবার (চলিত); অদ্য (সাধু), আজ (চলিত); জুতা (সাধু), জুতো (চলিত); আসিয়া (সাধু), এসে (চলিত)।

    Find Tutors

    View all Tutors