Subject

    ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

    Topic

    পৃথিবীর ভৌগোলিক তথ্য

    জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি?

    ক)
    বাংলাদেশ
    খ)
    পাকিস্তান
    গ)
    সৌদি আরব
    ঘ)
    ইন্দোনেশিয়া

    Explanation

    জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৪ • এপ্রিল ২০২৪ জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বিশ্ব__ • জনসংখ্যা : ৮১১.৯০ কোটি। • নারী প্রতি প্রজনন : ২.৩ জন । • গড় আয়ু পুরুষ : ৭১ বছর ও নারী : ৭৬ বছর। • নারী প্রতি প্রজনন হার সর্বাধিক : নাইজার (৬.৬ জন) ও সর্বনিম্ন : হংকং (০.৮ জন)। • জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ : ভারত। • জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান : অষ্টম। শীর্ষ ১০ জনবহুল দেশঃ দেশ  ও জনসংখ্যাঃ ১. ভারত - ১৪৪ কোটি ১৭ লাখ। ২. চীন - ১৪২ কোটি ৫২ লাখ। ৩. যুক্তরাষ্ট্র - ৩৪ কোটি ১৮ লাখ। ৪. ইন্দোনেশিয়া - ২৭ কোটি ৯৮ লাখ। ৫. পাকিস্তান - ২৪ কোটি ৫২ লাখ। ৬. নাইজেরিয়া - ২২ কোটি ৯২ লাখ। ৭. ব্রাজিল - ২১ কোটি ৭৬ লাখ। ৮. বাংলাদেশ - ১৭ কোটি ৪৭ লাখ। ৯. রাশিয়া - ১৪ কোটি ৪০ লাখ। ১০. ইথিওপিয়া - ১২ কোটি ৯৭ লাখ।

    Find Tutors

    View all Tutors