Subject

    ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

    Topic

    জলবায়ু পরিবর্তনের প্রভাব

    জলবায়ু পরিবর্তনের কারণগুলোকে কমিয়ে আনা বা দূর করাকে কি বলে?

    ক)
    মিটিগেশন
    খ)
    অভিযোজন
    গ)
    অভিবাসন
    ঘ)
    কোনটিই নয়

    Explanation

    - জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করার জন্য প্রধান দুইটি কৌশল অবলম্বন করা হয়। যথা - ১। মিটিগেশন (Mitigation) ২। অভিযোজন কৌশল (Adaptation Strategy) - মিটিগেশন (Mitigation) সংজ্ঞা: জলবায়ু পরিবর্তনের কারণগুলোকে কমিয়ে আনা বা দূর করা। উদ্দেশ্য: বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমিয়ে গ্লোবাল ওয়ার্মিংয়ের হার কমানো। প্রধান কৌশল: জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো: কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তি (সৌর, বায়ু, জলবিদ্যুৎ) ব্যবহার বাড়ানো। বনায়ন ও বনাঞ্চল সংরক্ষণ: বন গাছ গ্রিনহাউস গ্যাস শোষণ করে। তাই বনায়ন ও বনাঞ্চল সংরক্ষণ গুরুত্বপূর্ণ। শিল্পে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার: শিল্প কারখানায় পরিবেশ দূষণ কমাতে নতুন প্রযুক্তি ব্যবহার করা। পরিবহনে পরিবর্তন: ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার বাড়ানো, ইলেকট্রিক গাড়ি ব্যবহার বাড়ানো। উদাহরণ: সৌর প্যানেল ইনস্টল করা, বাইক চালানো, কাগজের ব্যবহার কমানো। অভিযোজন (Adaptation Strategy) সংজ্ঞা: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিজেকে মানিয়ে নেওয়া। উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাওয়া এবং এর সুযোগগুলো কাজে লাগানো। প্রধান কৌশল: দুর্যোগ ব্যবস্থাপনা: বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদির জন্য প্রস্তুতি গ্রহণ। কৃষি পদ্ধতি পরিবর্তন: জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নতুন ফসল চাষ করা, জল সংরক্ষণ করা। পরিকাঠামো উন্নয়ন: সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির জন্য বাঁধ নির্মাণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব সহনশীল ভবন নির্মাণ। উদাহরণ: উঁচু জায়গায় বাড়ি নির্মাণ, বন্যা প্রতিরোধী ফসল চাষ, জল সংরক্ষণের জন্য পুকুর খনন।

    Find Tutors

    View all Tutors