Subject

    Bank Exam

    Topic

    জনতা ব্যাংক, অফিসার (আরসি) - ২৮.০৬.২০২৪

    ড. আনিসুজ্জামান এর লেখা গ্রন্থ কোনটি?

    ক)
    গণদেবতা
    খ)
    বুদ্ধিবৃত্তিক নতুন বিন্যাস
    গ)
    শিখা
    ঘ)
    মুসলিম মানস ও বাংলা সাহিত্য

    Explanation

    - আনিসুজ্জামান রচিত প্রথম গ্রন্থ 'মুসলিম মানস ও বাংলা সাহিত্য' (১৯৬৪)। - এতে সামাজিক ইতিহাসের পটভূমিকায় বাঙালি মুসলমানদের সাহিত্যকর্মে (১৭৫৭- ১৯১৮) ভাষা, সাহিত্য, ধর্ম, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কিত ভাবনা উদ্‌ঘাটিত হয়েছে। - তাঁর রচিত অন্যান্য গ্রন্থ: - 'স্বরূপের সন্ধানে', - 'বাঙালি নারী সাহিত্যে ও সমাজে', - 'সংস্কৃতি ও সংস্কৃতি সাধক', - 'আমার একাত্তর', - 'কাল নিরবধি', - 'মুক্তির সংগ্রাম' ও - 'বিপুলা পৃথিবী' ইত্যাদি। - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস 'গণদেবতা' (১৯৪২); - আহমদ ছফা রচিত প্রবন্ধ 'বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস' (১৯৭২); - ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর মুখপত্র 'শিখা' (১৯২৭) পত্রিকা।

    Find Tutors

    View all Tutors