Subject
Govt.Jobs
Topic
হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়, ভূমি মন্ত্রণালয় (নিরীক্ষক) – ১৩.০৫.২০২৩
তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
ক)
জসীমউদ্দীনখ)
ফররুখ আহমদগ)
আবুল হোসেনঘ)
শহীদ কাদরীExplanation
● পল্লীকবি জসীমউদ্দীন ১ জানুয়ারি, ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস: ফরিদপুরের গোবিন্দপুর (বর্তমান নাম: আম্বিকাপুর) । তিনি ১৩ মার্চ, ১৯৭৬ সালে মারা যান। তাঁর অন্তিম ইচ্ছানুসারে ১৪ মার্চ ফরিদপুরের আম্বিকাপুরে দাদীর কবরের পাশে সমাহিত করা হয়। জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো: - নক্সীকাঁথার মাঠ, - ধানক্ষেত, - রূপবতী, - রাখালী, বালুচর, - মাটির কান্না ইত্যাদি। শিশুতোষ গ্রন্থগুলো হলো: -হাসু, এক পয়সার বাঁশি ও ডালিম কুমার। তার রচিত নাটকগুলো: - মধুমালা, - বেদের মেয়ে, - পল্লীবধূ ও গ্রামের মায়া। ● ফররুখ আহমদ ১০ জুন, ১৯১৮ সালে মাগুরা জেলার (তৎকালীন যশোর) শ্রীপুর উপজেলার মাঝআইল গ্রামে জন্মগ্রহণ করেন। ● শহীদ কাদরী ১৪ আগস্ট, ১৯৪২ সালে কলকাতার পার্কস্ট্রিটে জন্মগ্রহণ করেন। ● আবুল হোসেন ১৫ আগস্ট, ১৯২২ সালে বাগেরহাটের ফকিরহাটে জন্মগ্রহণ করেন।Related questions
কোন রাজ বংশের আমলে 'চর্যাপদ' রচনা শুরু হয়?‘স্বাধীন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?‘সিরাজাম মুনীরা' কাব্যের রচয়িতা কে?বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে ‘বিদ্যাসাগর’ উপাধি দেওয়া হয়?কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি?‘ঊনকোটি চৌষট্টি’- এ বাগধারার অর্থ কী?‘তপোবন’ কোন সমাস?
