Subject

    পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    Topic

    বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিটার রিডার - ০৪.০৮.২০২৩

    দেশের ৩১ তম GI পণ্য হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের-

    ক)
    ফজলি আম
    খ)
    জামদানি শাড়ি
    গ)
    টাঙ্গাইল শাড়ি
    ঘ)
    রসগোল্লা

    Explanation

    - ৩১তম GI পণ্য টাঙ্গাইল শাড়ি। - ৬ ফেব্রুয়ারি ২০২৪ টাঙ্গাইল জেলা প্রশাসক টাঙ্গাইল শাড়িকে GI পণ্যের জন্য আবেদন করে । - এরপর ৭ ফেব্রুয়ারি ২০২৪ পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT) তা GI জার্নালে প্রকাশ করে। - নিয়ম অনুযায়ী জার্নালে প্রকাশের দু'মাসের মধ্যে কেউ আপত্তি না করায় ৯ এপ্রিল ২০২৪ টাঙ্গাইল শাড়িকে ৩১তম GI পণ্যের স্বীকৃতি দিয়ে সনদ ইস্যু করা হয়। - ২৫ এপ্রিল ২০২৪ একটি অনুষ্ঠানের মাধ্যমে টাঙ্গাইল শাড়িসহ আরও ১৩টি GI সনদ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় । সনদপ্রাপ্ত ৩১টি GI পণ্যঃ নাম ও নিবন্ধিত তারিখঃ ১) জামদানি শাড়ি - ১ সেপ্টেম্বর ২০১৫ ২) বাংলাদেশ ইলিশ - ১৩ নভেম্বর ২০১৬ ৩) চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম - ২ ফেব্রুয়ারি ২০১৭ ৪) বিজয়পুরের সাদা মাটি - ৬ ফেব্রুয়ারি ২০১৭ ৫) দিনাজপুর কাটারীভোগ - ৬ ফেব্রুয়ারি ২০১৭ ৬) বাংলাদেশ কালিজিরা - ৭ ফেব্রুয়ারি ২০১৭ ৭) রংপুরের শতরঞ্জি - ১১ জুলাই ২০১৯ ৮) রাজশাহী সিল্ক - ২৪ সেপ্টেম্বর ২০১৭ ৯) ঢাকাই মসলিন - ২ জানুয়ারি ২০১৮ ১০) রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলী আম - ৯ মার্চ ২০১৭ ১১) বাংলাদেশের বাগদা চিংড়ি - ৪ জুলাই ২০১৯ ১২) বাংলাদেশের শীতলপাটি - ১৬ মার্চ ২০২১ ১৩) বগুড়ার দই - ১ জানুয়ারি ২০১৮ ১৪) শেরপুরের তুলশীমালা ধান - ১১ এপ্রিল ২০১৮ ১৫) চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম - ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ১৬) চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম - ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ১৭) নাটোরের কাঁচাগোল্লা - ৩০ মার্চ ২০২৩ ১৮) বাংলাদেশ ব্ল্যাক বেঙ্গল ছাগল - ২৫ অক্টোবর ২০১৭ ১৯) টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম - ৩০ মার্চ ২০২৩ ২০) কুমিল্লার রসমালাই - ১৬ এপ্রিল ২০২৩ ২১) কুষ্টিয়ার তিলের খাজা - ১৭ এপ্রিল ২০২৩ ২২) রংপুরের হাঁড়িভাঙ্গা আম - ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ২৩) মৌলভীবাজরের আগর - ১২ এপ্রিল ২০১৭ ২৪) মৌলভীবাজরের আগর আতর - ১১ জুলাই ২০১৯ ২৫) মুক্তাগাছার মণ্ডা - ২ মে ২০২৩ ২৬) যশোরের খেজুরের গুড় - ২৩ মে ২০২৩ ২৭) নরসিংদীর অমৃত সাগর কলা - ২৯ আগস্ট ২০২৩ ২৮) রাজশাহীর মিষ্টি পান - ৩১ আগস্ট ২০২৩ ২৯) গোপালগঞ্জের রসগোল্লা - ২২ আগষ্ট ২০২৩ ৩০) জামালপুরের নকশিকাঁথা - ১৭ জুলাই ২০১৯ ৩১) টাঙ্গাইল শাড়ি - ৬ ফেব্রুয়ারি ২০২৪

    Find Tutors

    View all Tutors