Subject

    বাংলা সাহিত্য

    Topic

    মীর মশাররফ হোসেন

    নিচের কোনটি মীর মশাররফ হোসেন রচিত নাটক নয়?

    ক)
    বসন্তকুমারী
    খ)
    নিয়তি কি অবনতি
    গ)
    জমীদার দর্পণ
    ঘ)
    গাজী মিয়াঁর বস্তানী

    Explanation

    - মীর মশাররফ হোসেন ১৩ নভেম্বর, ১৮৪৭ খ্রিষ্টাব্দে কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। - তাঁর ছদ্মনাম গাজী মিয়াঁ। - তাঁর সাহিত্য গুরু কাঙাল হরিনাথ। - তিনি কলকাতার 'সংবাদ প্রভাকর' (১৮৩১) ও কুমারখালির 'গ্রামবার্তা প্রকাশিকা' (১৮৬৩) পত্রিকায় সংবাদদাতা হিসেবে কাজ করতেন। - তিনি 'আজিজননেহার' (১৮৭৪) ও 'হিতকরী' (১৮৯০) পত্রিকার সম্পাদক ছিলেন। - তিনি ১৯ ডিসেম্বর, ১৯১১ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। • তাঁর রচিত আত্মজীবনীসমূহ: - 'গাজী মিয়ার বস্তানী' (১৮৯৯): এটি আত্মজীবনীমূলক ব্যঙ্গাত্মক রচনা। - 'আমার জীবনী' (১৯১০), - 'কুলসুম জীবনী' (১৯১০)। • মীর মশাররফ হোসেন রচিত নাটকসমূহ: - ' বসন্তকুমারী ' (১৮৭৩): এটি বাংলা সাহিত্যে মুসলমান রচিত প্রথম নাটক। মশাররফ এটি নওয়াব আব্দুল লতিফ কে উৎসর্গ করেন। - 'বেহুলা গীতাভিনয়' (১৮৮৯), - 'জমীদার দর্পণ ' (১৮৭৩), - 'নিয়তি কি অবনতি ' (১৮৮৯), - 'টালা অভিনয়' (১৮৯৭)।

    Find Tutors

    View all Tutors