Subject
বাংলা ভাষা
Topic
বাক্য প্রকরণ
নিচের কোনটি যৌগিক বাক্য?
নিচের কোনটি যৌগিক বাক্য?
ক)
দোষ স্বীকার করলে তােমাকে শাস্তি দেওয়া হবে না।খ)
তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন।গ)
মহৎ মানুষ বলে সবাই তাঁকে সম্মান করেন।ঘ)
ছেলেটি চঞ্চল তবে মেধাবী।Explanation
দুই বা ততােধিক স্বাধীন বাক্য যখন যােজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে। এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে, তবে ইত্যাদি যােজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (-) ইত্যাদি যতিচিহ্নও যােজকের কাজ করে। যেমনঃ - জননেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু কোন পথ দেখাতে পারলেন না' - ছেলেটি চঞ্চল তবে মেধাবী।Related questions
নিকট এবং দূর এ দুই নিয়েই আমাদের যতকিছু কারবার।এটা কোন ধরনের বাক্য?'সে যেতে চায় তথাপি বসে আছে' -এটি কোন শ্রেণির বাক্য?'সে আসতে চায় তথাপি আসে না'- এটি কোন শ্রেণির বাক্য?'কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।' বাক্যটি কোন প্রকারের-'আমি যাব, তবে কাল যাব।' কোন ধরনের বাক্য?তিনি ধনী কিন্তু কৃপণ’ কোন জাতীয় বাক্যের উদাহরণ?‘বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে’ বাক্যটি কোন শ্রেণির?'বিপদ এবং দুঃখ একই সময়ে আসে।' কোন ধরনের বাক্য?
