Subject
বাংলা ভাষা
Topic
শব্দের শ্রেনীবিভাগ
নিচের কোনটি রূঢ়ি শব্দ?
নিচের কোনটি রূঢ়ি শব্দ?
ক)
চালকখ)
পাঞ্জাবিগ)
জলধিঘ)
মহাযাত্রাExplanation
'পাঞ্জাবি' শব্দটি রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দ: যেসব শব্দ গঠনের উপাদান অর্থাৎ প্রকৃতি-প্রত্যয় অনুসারে অর্থ প্রকাশ না করে অন্য কোনো অর্থ প্রকাশ করে সেসব শব্দকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমন: - 'সন্দেশ' শব্দটির প্রকৃতি-প্রত্যয় (সম্ + দেশ) অনুসারে অর্থ হলো সংবাদ। কিন্তু সন্দেশ বলতে আমরা বুঝি এক ধরনের মিষ্টি। - 'হস্তী' বলতে এক বিশেষ পশুকে বোঝায়। কিন্তু প্রকৃতি-প্রত্যয় অনুসারে অর্থাৎ এর ব্যুৎপত্তিগত অর্থ হলো হাত আছে যার। - ‘বাঁশি” বলতে বোঝায় এক ধরনের বাদ্যযন্ত্র। কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ বা প্রকৃতি-প্রত্যয় অনুসারে অর্থ হলো, বাঁশ দিয়ে তৈরি বস্তু তেমনই – পাঞ্জাবি , প্রবীণ, তৈল, গবেষণা ইত্যাদি।Related questions
শব্দার্থ অনুসারে বাংলাভাষার শব্দ সমষ্টিকে কয় ভাগে ভাগ করা যায়-সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্নভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে,সে সকল শব্দকে কি বলে?'সুহৃদ' কোন শব্দ ?যেসব শব্দ মূল অর্থ প্রকাশ না করে অন্য বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে কী বলে ?নিচের কোনটি যোগরুঢ় শব্দ?অর্থ অনুসারে 'হরিণ' কোন ধরনের শব্দ?‘সন্দেশ’ কোন প্রকৃতির শব্দ?নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
