Subject

    বাংলা সাহিত্য

    Topic

    বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক

    নিচের কোনটি সেলিনা হোসেনের প্রবন্ধগ্রন্থ?

    ক)
    নীল ময়ূরের যৌবন
    খ)
    বুক পকেটে জোনাকী পোকা
    গ)
    নির্ভয় করো হে
    ঘ)
    যে জ্বলে আগুন জ্বলে

    Explanation

    -সেলিনা হোসেন বাংলাদেশের একজন প্রখ্যাত নারী ঔপন্যাসিক। সমকালের সামাজিক ও রাজনৈতিক সংকটের সামগ্রিকতা তাঁর উপন্যাসের মূল বিষয়। অবরুদ্ধ সমাজের মানুষের মুক্তিচিন্তা ও মুক্তির আকুতিকে তাঁর লেখনীতে ফুটিয়ে তুলেছেন। তাঁর রচিত প্রবন্ধ: - নির্ভয় করো হে - স্বদেশ পরবাসী - একাত্তরের ঢাকা তাঁর রচিত গল্প: - উৎস থেকে নিরন্তর - পরজন্ম - মতিজানের মেয়েরা - অনূঢ়া , - পূর্ণিমা, - একালের পান্তাবুড়ি - মানুষটি, - নারীর রূপকথা, তাঁর রচিত অন্যান্য উপন্যাস: - জলোচ্ছ্বাস, - মগ্ন চৈতন্যে শিস - নীল ময়ূরের যৌবন - নিরন্তর ঘণ্টাধ্বনি, - কালকেতু ও ফুল্লরা - যাপিত জীবন - ভালোবাসা প্রীতিলতা

    Find Tutors

    View all Tutors