Subject

    প্রকৌশলী

    Topic

    স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নকশাকার (ড্রাফটম্যান) - ০৯.০৩.২০২২

    'পথের পাঁচালী' উপন্যাসের রচয়িতা কে ?

    ক)
    সত্যজিৎ রায়
    খ)
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    গ)
    অচিন্ত্যকুমার সেন গুপ্ত
    ঘ)
    বলাইচাঁদ মুখোপাধ্যায়

    Explanation

    -বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস ‘পথের পাঁচালী' (১৯২৯)। -এটি প্রথম প্রকাশিত হয় ‘বিচিত্রা’ পত্রিকায়। -ভাগলপুরে চাকরি করার সময় তিনি এ উপন্যাস রচনা করেন। -এ উপন্যাসের পটভূমিতে আছে বাংলাদেশের গ্রাম ও পরিচিত মানুষের জীবন। -বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু ও অক্রুর সংবাদ নামে তিনটি ভাগে বিভক্ত এ উপন্যাস। -'পথের পাঁচালী' উপন্যাসের প্রধান অংশই হলো একটি শিশুর চৈতন্যের জাগরণ, প্রকৃতির নিবিড় সান্নিধ্যে শিশুর বেড়ে উঠা। -মানুষ ও প্রকৃতির সঙ্গে তাদের পরিচয়। -বিশ শতকের শুরুর দিকে বাংলার এক প্রত্যন্ত গ্রামে অপু, অপুর বাবা হরিহর রায়, মা সর্বজয়া, বোন দুর্গা ও দুর সম্পর্কের পিসি ইন্দির ঠাকরুন নিয়ে তাদের জীবন যাত্রার কথাই এ উপন্যাসের মূখ্য বিষয়।

    Find Tutors

    View all Tutors