Subject
বিগত বছরের প্রশ্ন
Topic
বিসিএস ১৬ তম
প্রত্যয়গতভাবে অশুদ্ধ শব্দ কোনটি?
প্রত্যয়গতভাবে অশুদ্ধ শব্দ কোনটি?
ক)
উৎকর্ষখ)
উৎকর্ষতাগ)
উৎকৃষ্টঘ)
উৎকৃষ্টতাExplanation
উৎকৃষ্ট /উৎ+কৃষ্+ত /বিশেষণ পদ /শ্রেষ্ঠ; খুব ভালো; উত্তম। এর বিশেষ্য পদ হল উৎকৃষ্টতা । অপশনের উৎকর্ষতা বানানটি প্রতয়ঘটিত অশুদ্ধ। উৎকর্ষতা এর শুদ্ধ প্রয়োগ হবে- 'উৎকর্ষ। • তাছাড়া, - ‘উৎকর্ষ’ (উৎ + √কৃষ্ + অ) প্রত্যয় সাধিত শব্দ, এটি বিশেষ্য। - আর এর সাথে 'তা’ (বিশেষ্য) প্রত্যয় যুক্ত করলে ‘উৎকর্ষতা’ হয় যা বিশেষ্যের দ্বিত্ব প্রয়োগ অর্থাৎ বাহুল্য দোষ। - সুতরাং ’উৎকর্ষতা’ শব্দটি ভুল। • 'উৎকৃষ্ট' (উৎ + √কৃষ্ + ত) প্রত্যয় সাধিত শব্দ, এটি বিশেষণ। - আর এর সাথে ‘তা’ প্রত্যয় যুক্ত করলে ‘উৎকৃষ্টতা’ শব্দটি বিশেষ্য প্রকাশ করে। - আর উৎকর্ষ শব্দের সমার্থক শব্দ উৎকৃষ্টতা।Related questions
কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?পথিক তুমি পথ হারাইয়াছো - কথাটি কার?বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত?স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট কবে চালু করা হয়?অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?সবকটি জানালা খুলে দাও না-এর গীতিকার কে?লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
