Subject

    Govt.Jobs

    Topic

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (২৭.০৬.২০১৬)

    প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ কোন জেলায় রয়েছে?

    ক)
    সিলেট
    খ)
    খুলনা
    গ)
    কুষ্টিয়া
    ঘ)
    চাঁপাইনবাবগঞ্জ

    Explanation

    গৌড় বাংলার এককালীন রাজধানী এবং অধুনা ধ্বংসপ্রাপ্ত একটি নগর যার অবস্থান বর্তমান ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে। এটি লক্ষণাবতী নামেও পরিচিত। প্রাচীন এই দুর্গনগরীর অধিকাংশ পড়েছে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায় এবং কিছু অংশ পড়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। শহরটির অবস্থান ছিল গঙ্গানদীর পূর্ব পাড়ে, রাজমহল থেকে ৪০ কি:মি: ভাটিতে এবং মালদার ১২ কি:মি: দক্ষিণে। তবে গঙ্গানদীর বর্তমান প্রবাহ গৌড়ের ধ্বংসাবশেষ থেকে অনেক দূরে।

    Find Tutors

    View all Tutors