Subject

    Previous Exam (স্কুল পর্যায় -১)

    Topic

    ৮ম শিক্ষক নিবন্ধন- ২০১২ (সহকারী শিক্ষক, সমমান) - ৩১.০৮.২০১২

    'ফাঁকা আওয়াজে কাজ আদায়' - এর সমার্থক বাগধারা কোনটি ?

    ক)
    কলকাঠি নাড়া
    খ)
    কুপোকাৎ
    গ)
    কালে ভদ্রে
    ঘ)
    কথায় চিড়া ভেজা

    Explanation

    • ’ফাঁকা আওয়াজে কাজ আদায়’  এর সমার্থক বাগধারা- কথায় চিড়া ভেজা। • কথায় চিড়া ভেজা বাগধারাটির অর্থ- ফাঁকা বুলিতে কার্যসাধন। - বাক্য গঠন: কাজটি করাতে হলে নগদ কিছু ঢালো, শুধু কথায় চিঁড়ে ভেজে না। • কলকাঠি নাড়া বাগধারাটির অর্থ- গোপনে কু-পরামর্শ দেওয়া। - বাক্য গঠন: সে নিজের বুদ্ধিতে এ কাজ করছে না, কেউ না কেউ আড়াল থেকে কলকাটি নাড়াচ্ছে। • কুপোকাৎ বাগধারাটির অর্থ- পরাজিত। - বাক্য গঠন: সে কথার মারপ্যাঁচে তাকে কুপোকাৎ করে ফেলল। • কালে ভদ্রে বাগধারাটির অর্থ- কদাচিৎ। - বাক্য গঠন: কালে ভদ্রে দেখা সাক্ষাৎ হলে আন্তরিকতা জন্মাতে পারে না। উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।

    Find Tutors

    View all Tutors