Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    যুদ্ধ ও নিরাপত্তা

    বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে ?

    ক)
    বিল ক্লিনটন
    খ)
    জিমি কার্টার
    গ)
    নিক্সন
    ঘ)
    রিগান

    Explanation

    - ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়া ও হার্জেগোভিনায় চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটাতে ১৯৯৫ সালে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক ডেটন শান্তি চুক্তি। - এই চুক্তির পূর্ণ নাম হলো General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina। - যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত একটি বিমানঘাটিতে এই চুক্তির প্রাথমিক খসড়া তৈরি করা হওয়ায় একে ডেটন শান্তি চুক্তি নামে অভিহিত করা হয়। - যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি বিল ক্লিন্টনের নেতৃত্বে এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়ারেন ক্রিস্টোফারের সহযোগিতায় এই চুক্তির জন্য মধ্যস্থতা করা হয়। চুক্তির প্রধান শান্তি আলোচক ছিলেন রিচার্ড হলব্রোক। চুক্তির গুরুত্বপূর্ণ তথ্য: - চুক্তির খসড়া প্রস্তুত: ২১ নভেম্বর, ১৯৯৫ - চুক্তি স্বাক্ষর: ১৪ ডিসেম্বর, ১৯৯৫ - চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স -চুক্তির পক্ষ: বসনিয়া, ক্রোয়েশিয়া এবং সার্বিয়া চুক্তি স্বাক্ষরকারী: - বসনিয়ার পক্ষে: প্রেসিডেন্ট আলিজা ইজটবেগোভিচ - ক্রোয়েশিয়ার পক্ষে: প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান - সার্বিয়ার পক্ষে: স্লোভাদান মিলোসোভিচ

    Find Tutors

    View all Tutors