Subject

    Previous Exam (কলেজ পর্যায়)

    Topic

    ১৮ তম শিক্ষক নিবন্ধন - ১৫.০৩.২০২৪

    বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি?

    ক)
    চর্যাপদ
    খ)
    শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য
    গ)
    বঙ্গবাণী
    ঘ)
    অন্নদামঙ্গল কাব্য

    Explanation

    - বাংলা ভাষা ও সাহিত্যের আদি যুগের নিদর্শন 'চর্যাপদ' গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। - এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। - মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে ‘চর্যাপদ আবিষ্কার করেন। - তাঁর সম্পাদনায় ১৯১৬ খ্রিষ্টাব্দে কলকাতার 'বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘চর্যাচর্য্যবিনিশ্চয়’, ‘ডাকার্ণব’ ‘সরহপাদের দোহা ও ‘কৃষ্ণপাদের দোহা' গ্রন্থের সম্মিলনে ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। - এতে পদসংখ্যা ৫১টি এবং পদকর্তা ২৪ জন। - ২৩ নং পদের খন্ডিত অংশ(অর্ধেক পাওয়া যায়নি) পাওয়া গেছে। এ পদটির রচয়িতা ভুসুকুপা। তিনি ৮টি পদ রচনা করেন। অন্য অপশন: - সর্বজনস্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত মধ্যযুগের প্রথম কাব্য 'শ্রীকৃষ্ণকীর্তন'। - মধ্যযুগে ১৭৫২-৫৩ সালে ৩ খণ্ডে ভারতচন্দ্র রায়গুণাকর রচিত মঙ্গলকাব্য 'অন্নদামঙ্গল কাব্য'। - কবি আবদুল হাকিম রচিত কবিতা 'বঙ্গবাণী'

    Find Tutors

    View all Tutors