Subject

    বাংলা ভাষা

    Topic

    ভাষা

    বাংলা ভাষার বহুল প্রচলিত অভিধান 'চলন্তিকা' এর প্রণেতা কে?

    ক)
    কাজী আব্দুল ওদুদ
    খ)
    হরিচরন বন্দ্যোপাধ্যায়
    গ)
    রাজশেখর বসু
    ঘ)
    সুবলমিত্র

    Explanation

    রাজশেখর বসু 'চলন্তিকা' অভিধানের প্রণেতা। হরিচরণ বন্দ্যোপাধ্যায় 'বঙ্গীয় শব্দকোষ' নামে অভিধান সংকলন করনে। বিখ্যাত অভিধান ও রচিয়তাঃ - ১৮১৭ সালে বাংলা ভাষায় (বাংলা থেকে বাংলা) প্রথম অভিধান 'বঙ্গভাষাভিধান' সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। - ড. মুহম্মদ শহীদুল্লাহ 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' (দুই খণ্ড) সম্পাদনা করেন, যা তার জীবনের প্রথম একটি কাজ। - অশোক মুখোপাধ্যায় সর্বপ্রথম সমার্থ শব্দের অভিধান সম্পাদনা করেন ১৯৮৭ সালে; অভিধানটির নাম 'সংসদ সমার্থশব্দকোষ'। - ১৯৩৭ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় রাজশেখর বসু বিরচিত বাংলা অভিধান‘চলন্তিকা'। - ১৮৬৪ সালে শ্যামাচরণ চট্টোপাধ্যায় রচিত ঢাকা থেকে মুদ্রিত প্রথম বাংলা অভিধান 'শব্দদীধিতি অভিধান। - ১৯৫৫ সালে শৈলেন্দ্র বিশ্বাস রচিত সংসদ বাঙ্গালা অভিধান। - লৌকিক শব্দকোষ (দুই খণ্ড)। ১৯৭১ সালে প্রকাশিত হয় কামিনীকুমার রায় রচিত । - 'বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' - এর সম্পাদক আহমদ শরীফ। - বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এর রচিয়তা জামিল চৌধুরী, ২০১৬ সালে বাংলা একাডেমি, ঢাকা থেকে প্রকাশিত হয়। - জগন্নাথ চক্রবর্তীর দুটো অভিধান: জাতীয় অভিধান (১ম খ) (সম্পাদক); ১৯৯৬। মণিমঞ্জুষা (বাংলা-ইংরেজি দ্বিভাষিক সিরাস) ১৯৮৬। - পারসীক অভিধান অর্থাৎ পারসীক শব্দছলে স্বদেশীয় সাধুশব্দ সংগ্রহ। জয়গোপাল তর্কালংকার ভট্টাচার্য। ১৮৩৮ সালে প্রকাশিত হয়। এটি বাংলা ভাষায় ফার্সি শব্দের অভিধান। - লালন শব্দকোষ ২০০১ রবিশঙ্কর মৈত্রী রচিত। - Vocabulario em idioma Bengalla E Partuguez মানোএল দা আসসুম্পসাঁউ। ১৭৪৩ সালে লিসবন থেকে প্রকাশিত হয়।

    Find Tutors

    View all Tutors