Subject

    Govt.Jobs

    Topic

    জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (অফিস সহায়ক) - ০৬.১০.২০২৩

    বাংলা ভাষার মূল ‍উৎস কী?

    ক)
    বৈদিক ভাষা
    খ)
    অনার্য ভাষা
    গ)
    হিন্দি ভাষা
    ঘ)
    কানাড়ি ভাষা

    Explanation

    - ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস অনার্য ভাষা। - কারণ, বাংলার আদিম অধিবাসী অনার্যদের ভাষা ছিল অস্ট্রিক। - অনার্যদের তাড়িয়ে সভ্যতায় উন্নত আর্যরা এদেশে বসবাস শুরু করলে অনার্যদের অপেক্ষাকৃত নিম্নস্তরের ভাষার সাথে আর্যদের অপেক্ষাকৃত উচ্চস্তরের ভাষার সংমিশ্রণে নতুন আর্য ভাষা রূপলাভ করে। - এ আর্য ভাষা হতে বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষার উৎপত্তি হয়। - পাণিনি হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ 'বেদ' এর বৈদিক ভাষার সংস্কার সাধন করেন, যা সংস্কৃত ভাষা হিসেবে রূপলাভ করে। - সংস্কৃত ভাষা সাধারণ মানুষের মুখের ভাষা ছিল না, এ ভাষা ব্রাহ্মণ পণ্ডিতরা ব্যবহার করতেন। - সাধারণ মানুষের মুখের ভাষা ছিল ‘প্রাকৃত ভাষা'। - পরবর্তীতে প্রাকৃত ভাষা থেকে ‘পালি’ ও ‘অপভ্রংশ' নামক দুটি ভাষার উদ্ভব ঘটে। - বাংলা ভাষা অপভ্রংশের নিকট ঋণী। - 'প্রাকৃত’ ভাষার প্রকারভেদ ঘটলেও সাধারণ মানুষের মুখের ভাষা প্রাকৃতই থেকে গেল। - পরবর্তীতে ‘প্রাকৃত' ভাষাই ভারতের বিভিন্ন আঞ্চলিক প্রভাবে, কথ্য ভাষার উচ্চারণের বিভিন্নতা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করল। -  কালক্রমে 'প্রাকৃত' থেকে উৎপত্তি লাভ করে 'বাংলা ভাষা'। - যেহেতু অপশনে প্রাকৃত ভাষা নেই তাই উত্তর হিসেবে অনার্য ভাষা নেওয়া হল ।

    Find Tutors

    View all Tutors