Subject

    Govt.Jobs

    Topic

    পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (জুনিয়র হিসাব সহকারী) - ১৫.১১.২০২৪

    বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বুঝায়-

    ক)
    ১২০১-১২৫০
    খ)
    ১২০১-১২৭৫
    গ)
    ১২৫০-১৩০০
    ঘ)
    ১২০১-১৩৫০

    Explanation

    - বাংলা সাহিত্যের ইতিহাসে ১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলে। - ১২০৪ সালে বখতিয়ার খলজি কর্তৃক বাংলা দখলের ফলে সমাজে নানা ধরনের অস্থিরতার সৃষ্টি হওয়ার কারণে উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি হতে পারেনি। - তবে অনেক সাহিত্যিকের মতে, সে সময়ে বিশেষ কোনো সাহিত্য পাওয়া না গেলেও 'প্রাকৃতপৈঙ্গল', 'শূন্যপুরাণ' ও 'সেক শুভোদয়া' সাহিত্য রচিত হয়েছিল। - যেহেতু দু'একটা গ্রন্থের উপর নির্ভর করে একটি সময়কে নির্ণয় করা দুষ্কর, তাই এ সময়কে অন্ধকার যুগ বলে। - এছাড়া এ গ্রন্থগুলো একটিও বাংলা ভাষায় রচিত নয়। - অথচ, যুগকে ভাগ করা হয়েছে বাংলা ভাষায় রচিত সাহিত্যের উপর নির্ভর করে। - সুতরাং বাংলা সাহিত্যের অনুপস্থিতির জন্য এ সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলে।

    Find Tutors

    View all Tutors