Subject

    রেলওয়ে

    Topic

    Bangladesh Railway -২০১৫ (ওয়েমেন)

    বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?

    ক)
    নিরঞ্জনের রুম্মা
    খ)
    গুপিচন্দ্রের সন্ন্যাস
    গ)
    দোহাকোষ
    ঘ)
    ময়মনামতির গান

    Explanation

    - বাঙালিরা প্রথমে ছিল মূলত বৌদ্ধ। তাই উনিশ শতকে যখন বাংলা সাহিত্যের ইতিহাস, বাঙালির ইতিহাস লেখা শুরু হতে লাগলো, তখন বৌদ্ধ ধর্মের ইতিহাস নিয়েও গবেষণা শুরু হয়ে গেল। - অনেকেই প্রাচীন বৌদ্ধ গান, দোহা- এসব খুঁজতে শুরু করলো নেপালে- তিব্বতে গিয়ে। - এসব গানগুলো ছিল মূলত সংস্কৃত বা তিব্বতী ভাষায় লেখা। - সম্ভবত প্রথম এ কাজে নেপাল যান রাজা রাজেন্দ্রলাল মিত্র। - তিনি বৌদ্ধ ধর্ম আর বৌদ্ধ সাহিত্যের অনেকগুলো পুঁথিও আবিষ্কার করেন। পরে সেগুলোর একটা তালিকাও প্রকাশ করেন ১৮৮২ সালে। - তার এসব কাজ দেখে উৎসাহিত হন হরপ্রসাদ শাস্ত্রী। - ১৮৯৭-৯৮ সালে দুবার নেপালে যান তিনি। - তৃতীয় এবং শেষবার যান ১৯০৭ সালে। - ১৯০৭ খ্রিস্টাব্দে তৃতীয়বার নেপাল ভ্রমণকালে তিনি নেপালের রাজদরবারের লাইব্রেরিতে খুঁজে পান চারটি প্রাচীন পুঁথি; ‘চর্যাচর্যবিনিশ্চয়’, সরোজবজের ‘দোহাকোষ’, কৃষ্ণাচার্যের ‘দোহাকোষ’ আর ‘ডাকার্ণব’। - হরপ্রসাদ শাস্ত্রী 'চর্যাপদ'কে দোহাকোষ নামে প্রকাশ করেন। - চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন।

    Find Tutors

    View all Tutors