Subject

    সমাজসেবা অধিদপ্তর

    Topic

    সমাজসেবা অধিদপ্তর (ফিল্ড সুপারভাইজার) - ১৪.০৯.২০১৮

    বাংলাদেশ স্যাটেলাইট-১ এর পরীক্ষামূলক সম্প্রচার হয়--

    ক)
    ৪ সেপ্টেম্বর
    খ)
    ৫ সেপ্টেম্বর
    গ)
    ৬ সেপ্টেম্বর
    ঘ)
    ৮ সেপ্টেম্বর

    Explanation

    - বাংলাদেশ স্যাটেলাইট-১ এর পরীক্ষামূলক সম্প্রচার হয়- ৪ সেপ্টেম্বর ২০১৮ । - দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১' । - এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়। - এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে। - বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি । - এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। - উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়। - বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে। - এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

    Find Tutors

    View all Tutors