Subject

    ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

    Topic

    বাংলাদেশের নদ-নদী

    বাংলাদেশের কোন নদীতে সবচেয়ে বেশি চর হয়-

    ক)
    যমুনাতে
    খ)
    পদ্মাতে
    গ)
    মেঘনাতে
    ঘ)
    কর্নফুলীতে

    Explanation

    - চর সাগর, মহাসাগর, হ্রদ অথবা নদী দ্বারা বেষ্টিত ভূখন্ড। - সাধারণত নদীর গতিপ্রবাহে অথবা মোহনায় পলি সঞ্চয়নের ফলে গড়ে ওঠা ভূভাগকে চর বলে আখ্যায়িত করা হয়। - বাংলাদেশের চরগুলি অত্যধিক ক্ষয়কার্য এবং বন্যাপ্রবণ। - ধারাবাহিক উপগ্রহ চিত্রের একটি সাম্প্রতিক বিশ্লেষণে দেখা যায়, যমুনা নদীর তীরবর্তী এলাকার ৯৯ শতাংশেরও বেশি ভূমি ছিল চর। - ১৯৯২ সালে শুষ্ক মৌসুমে তোলা ল্যান্ডস্যাটের প্রতিচ্ছবি (Landsat image) থেকে দেখা যায়, যমুনা নদীতে ৫৬টি বৃহৎ চর ছিল যাদের প্রতিটির দৈর্ঘ্য ছিল ৩.৫ কিমি-এরও বেশি। - এগুলি ছাড়াও আরও ২২৬টি ক্ষুদ্র ক্ষুদ্র চর গড়ে উঠেছিলো যাদের দৈর্ঘ্য ছিল ০.৩৫ এবং ৩.৫ কিলোমিটারের মধ্যে।

    Find Tutors

    View all Tutors