Subject

    বাংলা সাহিত্য (ব্যাকরণ ছাড়া)

    Topic

    অন্যান্য

    ‘বাঙালির ইতিহাস' বইটির লেখক কে?

    ক)
    নীহাররঞ্জন রায়
    খ)
    নীহাররঞ্জন দাস
    গ)
    নীহাররঞ্জন গুপ্ত
    ঘ)
    আশুতোষ মুখোপাধ্যায়

    Explanation

    - নীহাররঞ্জন রায় রচিত ‘বাঙ্গালীর ইতিহাস' আদি পর্ব' (১৯৪৯) প্রথমে ‘বুক এম্‌পোরিয়াম' এবং পরবর্তীতে দে'জ পাবলিশিং, কলকাতা থেকে প্রকাশিত হয়। - ১৯২৭ থেকে ১৯৩৩ সালে তিনি কিছুকাল তাঁর শিক্ষক অধ্যাপক বেণীমাধব বড়ুয়ার সাথে বার্মায় কাটান এবং একত্রে বার্মিজ মন্দির স্থাপত্যের উপর ব্যাপক গবেষণা চালান। - এ গবেষণার ফলে কারুশিল্পের প্রতি তাঁর আকর্ষণ গভীর হয় এবং তিনি উপলব্ধি করেন যে সমাজ, রাষ্ট্র ও সংস্কৃতির বৃহত্তর পরিমণ্ডল থেকে বিচ্ছিন্নভাবে শিল্পকলা সম্পর্কে অধ্যয়ন করা যায় না। - বার্মাতেই তাঁর মনে বিভিন্ন জাতিগোষ্ঠীর অবিচ্ছিন্নতার ধারণা দৃঢ়বদ্ধ হয়, যা পূর্ণ পরিণতি লাভ করে ১৯৪৯ সালে প্রকাশিত ‘বাঙ্গালীর ইতিহাস' গ্রন্থে। - গ্রন্থটির মোট ১৫টি অধ্যায়ে প্রাচীন বাঙালি জীবনের সকল দিক হাজার বছর ধরে কালের স্রোতের আঘাতে আঘাতে কেমন করে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করলো, তা তলিয়ে দেখার ও বোঝার এবং যুক্তি ও প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন।

    Find Tutors

    View all Tutors