Subject

    Govt.Jobs

    Topic

    বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (সহকারী ব্যাবস্থাপক)- ০৮-৯-২০২৩

    বিখ্যাত কবিতা 'বড় কে' এর কবি কে?

    ক)
    হরিশচন্দ্র মিত্র
    খ)
    সত্যেন্দ্রনাথ দত্ত
    গ)
    যতীন্দ্রমোহন বাগচী
    ঘ)
    কামিনী রায়

    Explanation

    - হরিশ্চন্দ্র মিত্রের বিখ্যাত কবিতা ‘বড় কে'। - এ কবিতার বিখ্যাত পঙ্ক্তি- ‘আপনাকে বড় বলে / বড় সেই নয়, / লোকে যারে বড় বলে / বড় সেই হয়।' - হরিশ্চন্দ্র মিত্র (১৮৩৭-১৮৭২) কবি, নাট্যকার, প্রবন্ধকার, সাংবাদিক। - তিনি ১৮৩৭ সালে ঢাকায় এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। - তরুণ বয়সে তিনি এক ছাপাকলে কম্পোজিটর হিসেবে কাজ করেন। - ১৮৫৮ সালে তাঁর প্রথম কবিতা ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় প্রকাশিত হয়। - ১৮৬০ সালে হরিশচন্দ্র ঢাকার প্রথম সংবাদপত্র মাসিক কবিতা কুসুমাবলী প্রকাশ করেন। • তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- - হাস্যরসতরঙ্গিণী (১৮৬২), - বিধবা বঙ্গললনা (১৮৬৩), - বীর বাক্যাবলী (১৮৬৪), - কীচকবধ কাব্য (১৮৬৬), - বঙ্গবালা (১৮৬৮), - রামায়ণ (১৮৬৯), - কবিরহস্য (১৮৭০), - কবিকৌতুক (১৮৭০), - নির্বাসিতা সীতা (১৮৭১), - দুর্ভাগিনী শ্যামা (১৮৭২), - কবিতাবলী (১৮৭২) ।

    Find Tutors

    View all Tutors