Subject

    রেলওয়ে

    Topic

    বাংলাদেশ রেলওয়ে (সহকারী লোকোমোটিভ মাস্টার) (গ্রেড-২) - ২৮.০৬.২০২৪

    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?

    ক)
    পদ্মমণি
    খ)
    পদ্মাবতী
    গ)
    পদ্মগোখরা
    ঘ)
    পদ্মরাগ

    Explanation

    - বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ' (১৯২৪)। - ২৮টি পরিচ্ছেদে বিভক্ত উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সিদ্দিকা; যার প্রণয়প্রার্থী লতিফ। - লতিফ-সিদ্দিকাকে ঘিরে অসংখ্য নারী চরিত্রের সমাবেশের মাধ্যমে রোকেয়া সাখাওয়াত হোসেন তৎকালীন সমাজে নারীদের অবস্থান উপস্থাপন করেছেন। অন্যদিকে, - আলাওল রচিত কাব্য 'পদ্মাবতী' (১৬৪৮)। - কাজী নজরুল ইসলাম রচিত গল্প 'পদ্মগোখরা'। - মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক 'পদ্মাবতী' (১৮৬০)। ----------------------------------- ----------------------------------- রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০ – ১৯৩২): - বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা ও মুসলিম নারী জাগরণের অগ্রদূত। - নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে এবং সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেছিলেন। - নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। - রোকেয়া সাখাওয়াত হোসেন ৯ ডিসেম্বর, ১৮৮০ খ্রিষ্টাব্দে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। - ১৮৯৭ সালে ১৬ বছর বয়সে উর্দুভাষী ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপত্নীক সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। - বিয়ের পর তিনি রোকেয়া খাতুন এর সাথে স্বামীর নাম সাখাওয়াত হোসেন যোগ করেন এবং আর. এস হোসেন নামে লিখতেন। - তিনি মুসলিম নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত ছিলেন তাই তাকে 'মুসলিম নারী জাগরণের অগ্রদূত' বলা হয়। - ১৯০২ সালে তাঁর প্রথম গল্প 'পিপাসা' প্রকাশিত হয় 'নবনূর' পত্রিকায়। - তিনি ৯ ডিসেম্বর, ১৯৩২ সালে কলকাতায় মারা যান। - তার রচিত "মতিচুর", "অবরোধবাসিনী" ও "সুলতানার স্বপ্ন" উপন্যাসগুলি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা। বেগম রোকেয়ার উলে­খযোগ্য রচনার মধ্যে রয়েছে: - মতিচূর (প্রবন্ধ, ২ খন্ড: ১ম খন্ড ১৯০৪, ২য় খন্ড ১৯২২), - Sultana’s Dream (নকশাধর্মী রচনা, ১৯০৮), - পদ্মরাগ (উপন্যাস, ১৯২৪), - অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ, ১৯৩১) প্রভৃতি।

    Find Tutors

    View all Tutors