Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
রাজনৈতিক ব্যবস্থা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা কত দফা দাবি উত্থাপন করে?
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা কত দফা দাবি উত্থাপন করে?
ক)
৭ দফাখ)
৮ দফাগ)
৯ দফাঘ)
১০ দফাExplanation
ছাত্র জনতার অভ্যুত্থান টাইমলাইনঃ - ২০২৪ সালের ৫ জুন, হাইকোর্ট এক রায়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের আদেশ দেন। - ৬ জুন, এই আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। - ৯ জুন আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারকে তাদের দাবি মেনে নিতে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেয়। - ১ জুলাই, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" এর ব্যানারে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। - ৯ জুলাই সারা দেশে "বাংলা ব্লকেড" নামে সকাল-সন্ধ্যার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। - ১৬ জুলাই, চলমান আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। - ১৮ জুলাই, শিক্ষার্থীদের "কমপ্লিট শাটডাউন" কর্মসূচি শুরু হয়, যেখানে সাধারণ মানুষও তাদের সাথে যোগ দেয়। - ১৯ জুলাই, শিক্ষার্থীদের "কমপ্লিট শাটডাউন" চলাকালীন পুলিশের গুলিতে অসংখ্য মানুষ নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সারা দেশে কারফিউ জারি করে, সেনাবাহিনী মোতায়েন করে এবং ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করে। - ৩০ জুলাই, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচির ঘোষণা দেয়। - ৩১ জুলাই আন্দোলনে শহিদদের স্মরণে "রিমেম্বারিং আওয়ার হিরোজ" কর্মসূচি পালন করা হয়। - ৩ আগস্ট, কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য "সর্বাত্মক অসহযোগ আন্দোলনের" ডাক দেন। - ৪ আগস্ট, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সারা দেশ উত্তাল হয়ে ওঠে। ছাত্র-জনতার উপর পুলিশের, বিজিবি এবং সরকারদলীয় ক্যাডারদের গুলিতে শতাধিক মানুষ নিহত হয়। - ৫ আগস্ট, ছাত্র-জনতার ব্যাপক গণ আন্দোলনের চাপে পড়ে জুলাই গণহত্যাকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং পরে ভারতে আশ্রয় নেন। - ৮ আগস্ট, নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রতিশ্রুতি নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।Related questions
'দ্য আর্ট অব ট্রায়াম্ফ' কী?"লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না।" - স্লোগানটি কোন আন্দোলনের?"মার্চ ফর জাস্টিস" কর্মসূচির ঘোষণা করা হয় কবে?‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হয় কবে?দেশের প্রথম 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' কোথায় উদ্বোধন করা হয়েছে?জুলাই মাসের গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্রটির নাম কী?সম্প্রতি দেশের কোথায় ‘জুলাই চত্ত্বর’ উদ্বোধন করা হয়েছে?সরকারি গেজেট অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে কতজন নারী শহীদ হয়েছেন?
