Subject
বাংলা সাহিত্য (ব্যাকরণ ছাড়া)
Topic
প্রাচীন যুগ ও মধ্যযুগ
মধ্যযুগের শেষ কৰি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?
মধ্যযুগের শেষ কৰি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?
ক)
১৭৫৬খ)
১৭৫২গ)
১৭৬০ঘ)
১৭৬২Explanation
ভারতচন্দ্র রায়গুণাকর (১৭১২ – ১৭৬০) অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি। । যথাযথভাবেই রবীন্দ্রনাথ তাঁর কাব্যকে তুলনা করেন “রাজকণ্ঠের মণিমালা”র সঙ্গে। তার আর একটি বিখ্যাত কাব্য সত্য পীরের পাঁচালি। তার মৃত্যুর সাথে বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি হয়। - তাঁর কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র তাকে 'রায়গুণাকর 'উপাধি দেন । - তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে 'অন্নদামঙ্গল কাব্য' রচনা করেন । - অন্নদামঙ্গল কাব্য ৩ খণ্ডে বিভক্ত। যেমনঃ শিবনারায়ণ, কালিকামঙ্গল, মানসিংহ-ভবানন্দ খণ্ড - ভারতচন্দ্র রায়গুণাকর বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হিসেবে পরিচিত ।Related questions
ভারতচন্দ্র রায়গুনাকর কোন রাজসভার কবি?ভারতচন্দ্র রায়গুনাকর নবদ্বীপে্র রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে কোন গ্রন্থ রচনা করেন?মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন ?বাংলা সাহিত্যে মধ্যযুগের (এবং মঙ্গলকাব্যের) শেষ কবি কে?ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ?কবি ভারতচন্দ্রকে 'রায়গুণাকর' উপাধি দিয়েছিলেন কে ?ভারতচন্দ্র রায় গুণাকর কোন কাব্য রচনা করেন?'রায় গুণাকর' উপাধি কে লাভ করেন ?
