মহুয়া মৈমনসিংহ গীতিকার অন্যতম শ্রেষ্ঠ পালা ।কবি দ্বিজ কানাই ৩০০ বছর পূর্বে 'মহুয়া সুন্দরী' নামে এই পালাগানটি রচনা করেন, যা আমাদের অনেকের কাছে 'নদের চাঁদ ও মহুয়া'র পালা বা গাথা নামে পরিচিত। মহুয়ার পালার প্রধান কয়েকটি চরিত্র হলো: - মহুয়া, - নদের চাঁদ, - হুমরা বেদে, - সাধু৷ মৈমনসিংহ-গীতিকায় ১০ টি গীতিকা স্থান পেয়েছে। এর মধ্যে - - চন্দ্রাবতী (নয়ানচাঁদ ঘোষ), - দেওয়ানা মদিনা (মনসুর বয়াতি), - মহুয়া (দ্বিজ কানাই), - মলুয়া (চন্দ্রাবতী), - কমলা (দ্বিজ ঈশান), - দেওয়ান ভাবনা, - দস্যু কেনারামের পালা (চন্দ্রাবতী), - রূপবতী, - কাজল রেখা, - কঙ্ক ও লীলা উল্লেখযোগ্য।