Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
জাতীয় অর্জন
‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?
‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?
ক)
আলমগীর কবিরখ)
তারেক মাসুদগ)
হুমায়ুন আহমেদঘ)
শেখ নিয়ামত আলীExplanation
মাটির ময়না (The Clay bird) ২০০২ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত একটি বাংলাদেশী ফিচার চলচ্চিত্র। এটি ২০০২ সালের বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে মুক্তি পায়। এই চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন তারেক মাসুদ। প্রযোজক করেছেন ক্যাথরিন মাসুদ। অভিনয়ে ছিলেন, নুরুল ইসলাম বাবলু, রাসেল ফরাজী, রোকেয়া প্রাচী, শোয়েব ইসলাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, লামিসা রিমঝিম প্রমুখ। *চলচ্চিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে ষাটের দশকে পূর্ব পাকিস্তানের উদ্বেগের পটভূমিতে তারেক মাসুদের ছেলেবেলার মাদ্রাসা জীবনের অভিজ্ঞতা ফুটে উঠেছে। পুরো চলচ্চিত্র জুড়ে ঐতিহাসিক ঘটনার উদ্ধৃতি থাকলেও সেগুলো একটি কিশোরের মানবিক অভিজ্ঞতায় প্রকাশিত হয়েছে। মাদ্রাসায় তার শিক্ষক, সহপাঠীদের আচরণ আর পরিবারের সদস্যদের সাথে তার সম্পর্কের মধ্য দিয়ে চলচ্চিত্রটির কাহিনী এগিয়ে গিয়েছে। *চলচ্চিত্রটি প্রথম চলচ্চিত্র হিসেবে "শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্র" বিভাগে একাডেমি পুরস্কার প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন লাভ করে।Related questions
সূর্যকন্যা চলচ্চিত্রের নির্মাতা কে ?‘আমার বন্ধু রাশেদ’ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চি্ত্রের পরিচালক কে?মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয় কোনটি?মাদ্রিদ চলচ্চিত্র উতসব’ ২০২০ এ বিদেশী ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরষ্কার পান-জাতীয় চলচ্চিত্র দিবস কবে?অস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘ পথের পাঁচালী’ এর পরিচালক কে?দেশের ১ম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রের নাম-জীবনঢুলী কি?
