Subject

    সাধারণ বিজ্ঞান

    Topic

    ভৌত বিজ্ঞানের উন্নয়ন

    মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম -

    ক)
    স্ফিগমোম্যানোমিটার
    খ)
    স্টেথস্কোপ
    গ)
    কার্ডিওগ্রাফ
    ঘ)
    ইস্কোকার্ডিওগ্রাফ

    Explanation

    - স্ফিগমোম্যানোমিটার হলো রক্তচাপ পরিমাপক যন্ত্র। - Sphygmomanometer শব্দটি মূলত দুটি ভিন্ন শব্দের সমন্বয়। - গ্রীক Sphygmos = Pulse এবং বৈজ্ঞানিক পরিভাষা Manometer = চাপ পরিমাপক যন্ত্র। - এই যন্ত্রে মূলত একটি প্রসারণক্ষম হস্তবন্ধনী (Cuff) এবং একটি ম্যানোমিটার থাকে। - যন্ত্রের কাফে সংশ্লিষ্ট ধমনীর প্রবাহকে বাঁধাগ্রস্থ করে আর ম্যানোমিটার রক্তচাপ পরিমাপ করে। - কাফের চাপ ধীরে ধীরে কমতে থাকলে একটি নির্দিষ্ট চাপে রক্তপ্রবাহ পুনরায় শুরু হয় এবং একসময় পুরোপুরি বাঁধাহীন হয়। - যে চাপে রক্তপ্রবাহ শুরু হয় তাকে সিস্টোলিক চাপ আর যে চাপে রক্তপ্রবাহ সম্পূর্ণ বাঁধামুক্ত হয় তাকে ডায়াস্টোলিক চাপ বলে। - রক্তপ্রবাহ শুরু এবং বাঁধাহীন হওয়ার মধ্যবর্তী সময়ে একধরণের বিশেষ শব্দ (Korotkoff sound) শোনা যায়। - এই শব্দ শোনার জন্য ম্যানুয়াল স্ফিগমোম্যানোমিটারের সাথে একটি স্টেথোস্কোপ ব্যবহৃত হয়। - এই যন্ত্র সাধারণত মি.মি. পারদ চাপ (mmHg) এককে রক্তচাপ পরিমাপ করে। - স্যামুয়েল সিগফ্রিড কার্ল রিটার ভন বাস্ক (১৮৩৭-১৯০৫) নামক একজন অস্ট্রিয়ান চিকিৎসক ১৮৮১ সালে এটি আবিষ্কার করেন। - পরবর্তীতে অধিকতর সহজ করে ব্যবহার উপযোগী করেন ইটালিয়ান শিশু চিকিৎসক রিভা রকি। - তবে ১৯০১ সালে এই যন্ত্রের আধুনিকায়ন করে মেডিকেল কমিউনিটিতে জনপ্রিয় করেন Cushing Syndrome এর আবিষ্কারক হার্ভে উইলিয়াম কুশিং।

    Find Tutors

    View all Tutors