Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    বিশ্ব অর্থনীতি

    রাশিয়ায় BRICS-র ১৬তম শীর্ষ সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করে?

    ক)
    ৩০টি
    খ)
    ৩৩টি
    গ)
    ৩৬টি
    ঘ)
    ৩৯টি

    Explanation

    - ১৬ তম BRICS সম্মেলন -২০২৪ সালের ২২-২৪ অক্টোম্বর রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হয়। - ৩৬টি দেশের অংশগ্রহণে এই সম্মেলনে নেতৃত্ব দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। - জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও সম্মেলনে অংশ নেন। - গত বছর জোহানেসবার্গ ব্রিকস সম্মেলনে বাংলাদেশ অংশ নিলেও এবার অংশ নেয়নি। - এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় (থিম) ছিল ‘বৈশ্বিক উন্নয়ন ও নিরাপত্তার জন্য বহুপক্ষীয়তাকে শক্তিশালী করা’। - BRICS হল উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিদের একটি জোট । - এটি ২০০৮ সালে BRIC নামে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগদান করার পর এর নামকরণ করা হয় BRICS . - BRICS এর সদর দপ্তর নেই। - BRICS এর উদ্যোগে ২০১৪ সালে New Development Bank প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষরিত হয় এবং - ২১ জুলাই, ২০১৫ সালে NDB এর পরিচালনা পর্ষদ BRICS জোটের বাহিরে বাংলাদেশ ,সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে নতুন সদস্য হিসেবে অনুমোদন দেয়। - ১৬ সেপ্টেম্বর ,২০২১ সালে বাংলাদেশ এ ব্যাংকে সদস্য হিসেবে যোগদান করে। - ১ জানুয়ারি ২০২৪ এ নতুন ৫টি (মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব) এ সংস্থায় যোগদান করে। - উল্লেখ্য, ৬টি(আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব) দেশকে যোগদানের আমন্ত্রন জানানো হলেও BRICS-এর যোগদানের আমন্ত্রন প্রত্যাখান করেছে আর্জেন্টিনা। - BRICS এর বর্তমান সদস্য ১০ টি।

    Find Tutors

    View all Tutors